শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

বিশ্বকাপ খেলতে তুরস্কের পথে রোমান-দিয়ারা

#
news image

বিশ্বকাপ আর্চারি স্টেজ-১ খেলতে গতকাল শনিবার রাতে তুরস্কের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশের আর্চাররা। আগামী (১৮ থেকে ২৪ এপ্রিল) পর্যন্ত আন্তালিয়ায় অনুষ্ঠিত হবে এবারের আসর।

খেলোয়াড়, কোচ, ম্যানেজারসহ ১১ জনের দল যাচ্ছে তুরস্কে। বাংলাদেশ সময় রাত ১১টায় ফ্লাইট রোমান সানা-দিয়াদের। রিকার্ভ এবং কম্পাউন্ড এই দুই ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। রিকার্ভে ছেলে ও মেয়ে আর্চাররা অংশ নিলেও কম্পাউন্ডে শুধু ছেলেরাই খেলবেন। দেশ ছাড়ার আগে ভালো করার প্রত্যয় শোনালেন প্রতিভাবান আর্চার দিয়া সিদ্দিকী। তিনি বলেন, 'এই আসরে লক্ষ্য নিজের সেরাটা দেওয়া। ব্যক্তিগতভাবে সেরা আটের মধ্যে থাকার চেষ্টা করব, কারণ এটা বিশ্বকাপ।'

বাংলাদেশ দলের সদস্যরা হলেন- রোমান সানা, হাকিম আহমেদ রুবেল, মোহাম্মদ সাগর ইসলাম, দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার, ফামিদা সুলতানা নিশা, নেওয়াজ আহমেদ রাকিব ও মোহাম্মদ আশিকুজ্জামান। এবারের আসরে বিশ্বের ৪৭টি দেশের ১৯৭ জন পুরুষ এবং ১৪৩ জন নারী আর্চার অংশ নিচ্ছেন।  

প্রখ/ সাদ্দাম

প্রভাতী স্পোর্টস ডেস্ক

১৬ এপ্রিল, ২০২২,  7:49 AM