শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

রাকাবের ৩ লাখ গ্রাহক এখন ই-ব্যাংকিং সেবা পাচ্ছেন

#
news image

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ই-ব্যাংকিং সেবার আওতায় এখন ৩ লাখ গ্রাহক। বিদ্যুৎ বিল প্রদানসহ  টাকা জমা, তোলা, ট্রান্সফার ও আমানতের টাকা জমা দেওয়ার সুযোগ পাওয়ায় ই-ব্যাংকিং সেবা কার্যক্রম দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। 
রাকাব সূত্র বাসস’কে জানায়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের  গ্রাহকরা ই-ব্যাংকিং সেবা পাওয়ায় জনপ্রিয়তায় এখন শীর্ষে অবস্থান করছে গ্রাহক সেবা। পুরাতন গ্রাহকসহ যে কোন ব্যক্তি হিসাব খোলা মাত্র ই-সেবার আওতায় আসতে পারেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের গ্রাহকরা টাকা ট্রান্সফার করাসহ , আমানতের টাকা জমা দিতে পারছেন। দীর্ঘ সময় নষ্ট করে লাইনে দাঁড়িয়ে থেকে আর টাকা জমা দিতে হবেনা। টাকা ট্রান্সফার করে বিকাশের মাধ্যমে উত্তোলন করা যায়। আমানত ও ঋণের কিস্তির টাকা জমা দেওয়া সম্ভব হচ্ছে। বিদ্যুৎ বিল প্রদান সুবিধাও রয়েছে। ফলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ই-ব্যাংকিং সেবা কার্যক্রম এখন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। জেলার প্রত্যন্ত অঞ্চলে গ্রাম পর্যায়ে রাকাব সাধারণ মানুষকে ব্যাংকিং সেবা দিয়ে থাকে। ই-ব্যাংকিং সেবা পাওয়ায় গ্রাহকরা ঘরে বসেই তাদের লেনদেন করতে পারছেন এতে সময় নষ্ট হচ্ছে না আবার বাড়তি খরচও  হচ্ছে না বলে জানান সুফলভোগী  গ্রাহকরা। পুরানাপৈল এলাকার গ্রাহক জহুরুল ইসলাম ও বটতলী এলাকার গ্রাহক লুৎফর রহমান বলেন, রাকাব ই-ব্যাংকিং সুবিধা প্রদান করায় আমরা নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে থেইে ব্যাংকিং সেবা নিতে পারছি। এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে বলে মন্তব্য করেন তারা।  
জয়পুরহাট জোনাল ব্যবস্থাপক  শাকিল মাহমুদ বাসস’কে জানান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ই-ব্যাংকিং সেবা কার্যক্রম এখন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে।  ফলে গ্রাহক সংখ্যাও দিন দিন বাড়ছে। উল্লেখ্য, গত ২৩ মার্চ রাকাব ই-ব্যাংকিং এ্যাপস চালুর মাধ্যমে এ সেবা প্রদান করছে।    

প্রভাতী খবর ডেস্ক

২৪ আগস্ট, ২০২২,  10:27 PM