শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

রাশিয়া আগ্রাসনের পর খাদ্য শস্যের প্রথম চালান ছেড়েছে ইউক্রেন

#
news image

১ আগস্ট, ২০২২ (বাসস ডেস্ক) : ইউক্রেনে গত ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর দেশটির খাদ্য শস্যের প্রথম চালান সোমবার সকালে ওডিসা বন্দর ছেড়ে গেছে। কৃষ্ণ সাগরে মস্কোর নৌ অবরোধ তুলে নেওয়ার ব্যাপারে এক ঐতিহাসিক চুক্তির আওতায় এ জাহাজ বন্দর ছেড়ে গেল। খবর এএফপি’র।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এমন ঘোষণাকে স্বাগত জানান। তুরস্কের পাশাপাশি তিনি এ চুক্তির ব্যাপারে মধ্যস্থতা করেন। এদিকে কিয়েভ জানায়, মস্কো তাদের পক্ষে এ চুক্তি ধরে রাখলে এটি ‘বিশ্বের জন্য পরিত্রাণ’ বয়ে আনবে।
সংঘাতপূর্ণ ইউক্রেন থেকে খাদ্য পণ্যের সরবরাহ পাঁচ মাস বন্ধ থাকায় তা খাদ্য সামগ্রির দাম বৃদ্ধিতে প্রভাব ফেলেছে। এতে বিশ্বের একেবারে দরিদ্র দেশগুলো বিশেষভাবে ক্ষতির মুখে পড়েছে। ইউক্রেন হচ্ছে বিশ্বের খাদ্য শস্য রফতানির বৃহত্তম দেশগুলোর অন্যতম।
কর্মকর্তারা জানান, সিয়েরা লিওনে নিবন্ধন করা রাজনি মালবাহী জাহাজ ২৬,০০০ টন ভুট্টা নিয়ে মাইন অপসারণ করে ফেলা কৃষ্ণ সাগরের একটি বিশেষ করিডোর দিয়ে তার গন্তব্যের উদ্দেশে এগিয়ে চলে।
এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাহাজটি ২ আগস্ট ইস্তাম্বুলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।’
গত মাসে ইউক্রেন ও রাশিয়া এ যুগান্তকারি চুক্তি স্বাক্ষর করে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর যুদ্ধরত পক্ষগুলোর অংশগ্রহণে এটি ছিল প্রথম গুরুত্বপূর্ণ চুক্তি।

প্রভাতী খবর ডেস্ক

০১ আগস্ট, ২০২২,  9:45 PM