শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রায় সহযাত্রী হতে হবে: স্পিকার

#
news image

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। বৈশ্বিক মহামারি কোভিডকালীন দক্ষতার সঙ্গে করোনা মোকাবিলা, সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ ও প্রণোদনা প্রদান, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভূতপূর্ব উন্নয়নের স্বাক্ষর রেখে চলেছেন।

মঙ্গলবার সংসদ ভবনে তার কার্যালয়ে ‘শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন স্পিকার। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বিরোধিতার জন্যই বিরোধিতা- এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

উন্নয়নের ক্ষেত্রে মানসিক দৈন্য কাটিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রায় সহযাত্রী হতে হবে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি, ‘শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ’ বইয়ের সম্পাদক শামীম আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এম অহিদুজ্জামান, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রখ/ সাদ্দাম

অনলাইন ডেস্ক

১২ এপ্রিল, ২০২২,  8:57 AM