শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

ফের পানি বাড়ছে যমুনায়

#
news image

সিরাজগঞ্জে যমুনা নদীতে হঠাৎ করেই পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টে ১৭ সেন্টিমিটার এবং শহরের হার্ডপয়েন্টে ১৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

রোববার (২৪ জুলাই) সকালে সিরাজগঞ্জ শহরের হার্ডপয়েন্ট এলাকায় ২৪ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা-১৩.৩৫ মিটার)। এ ছাড়া কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে যমুনার পানি ২৪ ঘণ্টায় ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা-১৫.২৫ মিটার)।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন। 

তিনি জানান, গত জুন মাসের শুরু থেকে যমুনায় পানি বাড়তে থাকে। পানি বৃদ্ধি পেয়ে ১৮ জুন জেলার সবগুলো পয়েন্টেই বিপৎসীমা অতিক্রম করে। পরবর্তীতে ২৩ জুন থেকে পানি কমতে শুরু করে। দ্বিতীয় দফায় ২৯ জুন থেকে আবারও পানি বাড়তে শুরু করে। এরপর ৩ জুলাই থেকে টানা যমুনার পানি কমতে থাকে। হঠাৎ করেই আবার দুদিন হলো বাড়ছে যমুনার পানি।

তিনি আরও জানান, বর্ষাকাল হওয়ায় যেহেতু বৃষ্টিপাত হবে তাই যমুনার পানি বাড়বে। কিন্তু এ বছর পানি বৃদ্ধির হার খুব কম। দুই দিন হলো পানি বাড়তে শুরু করেছে। তবে এর তীব্রতা খুব কম। যমুনার পানি আরও ৪/৫ দিন বাড়বে জানিয়ে তিনি বলেন, পানি বাড়লেও বন্যার আশংকা নেই। 

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২২,  10:21 PM