শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

ঈদের বিশেষ নাটকে মেহজাবীন ও জোভান

#
news image

একটা সময় যাঁকে ছাড়া একটা দিনও কাটাতে পারবেন না বলে মনে হয়, বিচ্ছেদের ছয় মাস পেরোতেই তাঁর মোবাইল নম্বর ভুলে যাবেন, বছর যেতে ঠিকানা ভুলে যাবেন, হয়তো নামও ভুলে যাবেন এক দিন! যদি এসবের উল্টো হয়, তবে বুঝে নেবেন তিনি আপনাকে প্রচণ্ড ভালোবেসেছিলেন অথবা আপনি। এমনই এক সম্পর্কের রেশ নিয়ে ঈদের বিশেষ নাটক নির্মাণ করলেন মিজানুর রহমান আরিয়ান। নাটকটির নাম ‘ব্যবধান’। নির্মাতার সঙ্গে নাটকটির গল্প যৌথভাবে লিখেছেন সোহাইল রহমান। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও মেহজাবীন চৌধুরী। নাটকটির গল্প প্রসঙ্গে আরিয়ান বলেন, “কিছু কিছু সম্পর্কের কোনও সমাপ্তি থাকে না। এর মানে এই নয় যে সম্পর্কটা শেষ। বরং এর মানে সম্পর্কটির আসলে কোনও শেষ নেই। গল্পটি ভিন্ন ধারার দুজন মানুষের ভালোবাসা নিয়ে। কিন্তু সেই ভালোবাসার পরিণতি জানতে হলে দেখতে হবে ‘ব্যবধান’।” প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ‘ব্যবধান’ উন্মুক্ত হচ্ছে আসছে ঈদে ইউটিউব চ্যানেলে।

প্রভাতী খবর ডেস্ক

০৩ জুলাই, ২০২২,  10:37 PM