সাভারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ২৬তম বর্ষপূর্তি উদযাপন

#
news image

সাভার: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সাভার শাখা ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। “২৬ বছর অনন্ত সম্ভাবনার” প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপনটি ব্যাংকের অনুপ্রেরণামূলক যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করা হয়েছে। অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সকল কার্যক্রম পরিচালনা করেন শাখা ব্যবস্থাপক রাজু আহমেদ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন মাসুদ রানা, মিথুন রায়, আদনান বিন জাহিদ, মোঃ শরিফুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, কাজল মাহমুদ, শাদাত হোসাইন, লিয়াকত হোসাইন সহ অন্যান্য সম্মানিত গ্রাহকবৃন্দ। বার্ষিকী উপলক্ষে বক্তৃতায় শাখার কর্মকর্তারা এমটিবির ২৬ বছরের সাফল্যগাথা এবং ভবিষ্যতের লক্ষ্য নিয়ে আলোচনা করেন। এছাড়াও গ্রাহক ও কর্মচারীদের সংযোগ এবং ঐক্যবোধের প্রতীক হিসেবে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাখা ব্যবস্থাপক রাজু আহমেদ বলেন, “আমাদের ২৬ বছরের যাত্রা শুধুমাত্র ব্যাংকের সাফল্য নয়, এটি আমাদের গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীদের মিলিত প্রচেষ্টা এবং আস্থা প্রতিষ্ঠার ফল। আগামী দিনেও আমরা অনন্ত সম্ভাবনা অনুসন্ধানে প্রতিশ্রুতিবদ্ধ।” অনুষ্ঠানটি সাভার শাখার সকলের মধ্যে এক নতুন উদ্দীপনা ও আশাবাদ সৃষ্টি করেছে, যা এমটিবির ভবিষ্যৎ যাত্রায় আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলে আশা করা হয়

সাভার প্রতিনিধি 

২৮ অক্টোবর, ২০২৫,  8:50 PM