শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন মেসি

#
news image

ইন্টার মায়ামির ফরোয়ার্ড লিওনেল মেসির জন্য সময়টা মোটেও ভালো যাচ্ছে না। চোটের কারণে টানা দুই ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে আর্জেন্টাইন এই মহাতারকাকে। তবে এবার ভক্তদের জন্য সুখবর। অনুশীলনে ফিরেছেন তিনি।

আর সেটাই তার দ্রুত মাঠে ফেরার ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, রদ্রিগো দি পলসহ সতীর্থদের সঙ্গে অনুশীলন করছেন মেসি। পুরো মাঠজুড়ে সাবলীল দৌড় আর বলের নিয়ন্ত্রণ দেখে মনে হচ্ছে, খুব বেশি দেরি নেই তার প্রত্যাবর্তনের। ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ আগামী রোববার এলএ গ্যালাক্সির বিপক্ষে, চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায়। এরপর দলটির সামনে ব্যস্ত সূচি।

২১ আগস্ট লিগস কাপের কোয়ার্টার ফাইনালে টাইগার্স ইউএএনএলের মুখোমুখি হবে তারা। আর ২৪ আগস্ট এমএলএসে খেলবে ডিসি ইউনাইটেডের বিপক্ষে। টাইগার্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখেই মেসি শতভাগ ফিট হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মেসি সর্বশেষ মাঠে নেমেছিলেন ৩ আগস্ট, নেকাক্সার বিপক্ষে লিগস কাপ ম্যাচে। শুরুতেই দুর্দান্ত এক আক্রমণে যাওয়া সত্ত্বেও প্রতিপক্ষের ট্যাকলে চোট পান তিনি এবং মাত্র ১১ মিনিটেই মাঠ ছাড়তে হয়। এরপর পুমাস উনাম ও অরলান্ডো সিটির বিপক্ষে খেলতে পারেননি। মেসিকে ছাড়া ওই দুই ম্যাচে মায়ামি একটিতে জয় ও একটিতে হেরেছে।

বর্তমানে ২৩ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের ছয় নম্বরে রয়েছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৫১। আর মাঝের দলগুলোর ব্যবধানও খুব বেশি নয়। তাই আসন্ন ম্যাচগুলোতে মেসির প্রত্যাবর্তন দলকে পয়েন্ট তালিকায় আরও ওপরে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নাগরিক সংবাদ স্পোর্টস

১৪ আগস্ট, ২০২৫,  10:03 PM