শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

খেলোয়াড়কে বিক্রির সিদ্ধান্ত নিচ্ছে রিয়াল

#
news image

এবারের গ্রীষ্মকালীন দলবদলে একের পর এক চমক দেখাচ্ছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের শুরুতেই বেশ কয়েকজন ফুটবলারকে কেনার পর এবার নিজেদের স্কোয়াড হালকা করার পথে হাঁটছে লস ব্লাঙ্কোসরা। কোচ জাবি আলোনসোর অধীনে স্কোয়াডে বর্তমানে ২৫ জন খেলোয়াড় আছেন। তাই আপাতত নতুন কাউকে দলে নেওয়ার আগে কিছু খেলোয়াড়কে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ডিন হুইসেন, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো এবং আলভারো কারিয়াসকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। সামনে মিডফিল্ডে নতুন খেলোয়াড় সংযোজনের চিন্তা থাকলেও সেটি স্কোয়াড থেকে অন্তত একজন খেলোয়াড় বিদায় নেবেন কি না, তার ওপর নির্ভর করছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। কোচ আলোনসোর অধীনে একাদশে জায়গা ধরে রাখতে তাকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এই সুযোগে লিভারপুল ও পিএসজির সঙ্গে তার নাম জড়িয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এস জানিয়েছে, রিয়াল মাদ্রিদ তার জন্য উপযুক্ত প্রস্তাব এলে সেটি বিবেচনা করবে। এদিকে বাম প্রান্তে আলভারো কারিয়াসের আগমনে পিছিয়ে পড়েছেন ফেরলান্দ মেন্দি। ক্লাবটি তাকে ছাড়ার ব্যাপারে আগ্রহী। তার বিকল্প হিসেবে ফ্রান গার্সিয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছে ক্লাব। আবার ডেভিড আলাবার ইনজুরি প্রবণতা ও সেন্টার-ব্যাক পজিশনে প্রতিযোগিতা বাড়ায় তাকেও বিক্রির তালিকায় রাখা হয়েছে।

 বর্তমানে পঞ্চম পছন্দ হিসেবে রয়েছেন আলাবা। তার চেয়ে বেশি প্রাধান্য পাচ্ছেন হুইসেন, আন্তোনিও রুডিগার, এডার মিলিতাও এবং তরুণ রাউল আসেনসিও। তাই চুক্তির মেয়াদ থাকলেও চলতি মৌসুমেই আলাবার বিদায় হতে পারে। এছাড়া দানি সেবায়োসকে নিয়েও আছে ধোঁয়াশা। পুরনো ক্লাব রিয়াল বেতিসে ফেরার সম্ভাবনা থাকলেও আপাতত তাকে স্কোয়াডে রাখছে মাদ্রিদ। তবে নতুন মিডফিল্ডার এলে তার অবস্থান হুমকির মুখে পড়বে।

তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনড্রিক ফিলিপের অবস্থানও খুব একটা সুবিধাজনক নয়। আলোনসোর পরিকল্পনায় কিলিয়ান এমবাপ্পে ও গঞ্জালো গার্সিয়াকে প্রধান স্ট্রাইকার হিসেবে দেখা হচ্ছে। ফলে এনড্রিকের খেলার সময় কমে যাবে। এখনো ক্লাব ছাড়তে চান না তিনি। তবে মূল একাদশে জায়গা পেতে তাকে হয়তো আরো অপেক্ষা করতে হবে।

নাগরিক সংবাদ স্পোর্টস

২৭ জুলাই, ২০২৫,  10:05 PM