শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

ক্যানসারে নিজের মৃত্যুর খবরে যা বলেছিলেন শেফালী

#
news image

ক্যানসারে নিজের মৃত্যুর খবরে যা বলেছিলেন শেফালী বেঁচে থেকেও একবার নিজের মৃত্যুর খবর পেয়েছিলেন শেফালী জারিওয়ালা। ২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানে নেচে রাতারাতি খ্যাতি পেয়েছিলেন অভিনেত্রী। সেই যুগে শেফালীর সেই নাচ দেখার অনুমতি ছিল কেবল প্রাপ্তবয়স্কদের। কোমরে নিম্নগামী জিন্সের প্যান্ট থেকে অন্তর্বাসের উঁকি এবং হাতে উল্কি। সেই উল্কির জন্যই একবার বিতর্ক তৈরি হয়েছিল অভিনেত্রীকে ঘিরে। সেই মিউজিক ভিডিওতে দেখা যায়, প্রেমিকের মন জয় করতে শেফালীর হাতের উল্কিতে লেখা ‘আই লভ ইউ’। এই উল্কির সূচ থেকে নাকি ক্যানসারে আক্রান্ত হন অভিনেত্রী। ক্যানসারের জেরেই তার মৃত্যু হয়। 

‘কাঁটা লগা’ গান জনপ্রিয় হওয়ার পরে শেফালীর নামে এই খবর রটে গিয়েছিল ভারতে। বেঁচে থেকেই নিজের মৃত্যুর খবর শোনার পর কি প্রতিক্রিয়া ছিল অভিনেত্রীর? গত বছর এক পডকাস্টে সেই অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। ২০০৩ সালে মৃত্যুর খবর যখন রটেছিল, তখন জনপ্রিয়তার শিখরে শেফালী। ফলে তার কাছে একটার পর একটা আসছিল সেই সময়ে। শেফালী নিজেই বলেছেন, “মৃত্যুর খবর জাতীয় খবরে পরিণত হয়েছিল। সংবাদমাধ্যম থেকে একের পর এক ফোন আসছিল। তখন অনুরাগীদের উন্মাদনা অন্য মাত্রায় দেখা যেত। তখন তো আর সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। ল্যান্ড লাইনে ফোন করে সবাই জানতে চাইত, বেঁচে আছি কি না। এই বিষয়টা সত্যিই খুব মজার ছিল!”

মৃত্যুর ভুয়া খবর যে ২০২৫ সালে সত্যি হয়ে উঠবে তা কল্পনাও করেননি শেফালী। গত ২৭ জুন রাতে হঠাৎ নিজ বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ধারণা করা হচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল অভিনেত্রীর। ফলে মাত্র ৪২ বছর বয়সেই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

বিনোদন ডেস্ক

০৩ জুলাই, ২০২৫,  9:07 AM