শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিলেন মিষ্টি জান্নাত

#
news image

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বেশ কিছু পেইজ, তথাকথিত সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর এবং ফেসবুক ও টিকটক ব্যবহারকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন।

মানহানিকর মন্তব্যের জন্য তিনি ১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে মিষ্টি জান্নাত লেখেন, ‘কিছু পেইজ এবং সো-কলড জার্নালিস্ট নামক ভিউ ব্যবসায়ীদের নাম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটর এর নাম, ১২৭ জন আমার পেইজে বাজে কমেন্টকারী।’

তিনি আরও উল্লেখ করেন, ‘এদের স্ক্রিনশট, লিংক সব এন্ট্রি করা হয়েছে। সাথে কিছু সো-কলড ফেইসবুকার, টিকটকার এদের নাম নিয়ে আমার ল-ইয়ার এবং আমার ফ্যান - ফলোয়ার, পরিবার কাজ করছেন।’ মিষ্টি জান্নাত জানান, তার এই মানহানির পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে।

তার কথায়, ‘অতি শিগগিরই এদের আইনের আওতায় আনা হবে আমার মানহানি করার জন্য।

একদল লোক পিছনে লেগেই আছে, এখন তাদের আর কোনো ক্ষমা নেই।’ এই ঘটনায় ঢালিউড পাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে মিষ্টি জান্নাতের এমন সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন।

বিনোদন ডেস্ক

২৬ জুন, ২০২৫,  12:46 AM