শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

অনার্সের ফল প্রকাশের এক মাস পূর্বেই মাস্টার্সের পরীক্ষা

#
news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফাইন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অনার্সের ফলাফল প্রকাশের এক মাস পূর্বেই ২০২৩ শিক্ষাবর্ষের মাস্টার্সের পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। এতে বিভাগের ৮ম সেমিস্টারে একটি কোর্সে অকৃতকার্য হওয়ায় বিপাকে পড়েছেন এক নারী শিক্ষার্থী। জানা যায়, ২০২৩ শিক্ষাবর্ষের মাস্টার্সের পরীক্ষা শুরু হয় গত ১৯ মে। ইতিমধ্যে ২৭ মে ও ১৮ জুন আরও দুইটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অনার্সের অনানুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা গত ১৯ জুন।

তবে ১৯ জুনের পূর্বেই শিক্ষার্থীদের অনার্সের অনানুষ্ঠানিক ফলাফল জানিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করে ২০২৩ শিক্ষাবর্ষের মাস্টার্সের পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর ঢাকা পোস্টকে বলেন, ৭ম সেমিস্টারে কিছু রিটেক, ইম্প্রুভ থাকার কারণে ৮ম সেমিস্টারে ফলাফল রেডি থাকার সত্বেও আমরা দিতে পারিনি। তবে রেজাল্ট রেডি থাকায় সেটা ড্রাফট করে শিক্ষার্থীদের ১৯ তারিখের আগেই জানিয়ে দেওয়া হয়েছে।

অনার্সের ফল প্রকাশের পূর্বেই মাস্টার্সের পরীক্ষা নেওয়ার সুযোগ আছে কি না জানতে চাইলে ফাইন্যান্স বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নেছারুল করিম ঢাকা পোস্টকে বলেন, আমরা মূলত সেশনজট দূর করতে ফল প্রকাশের পূর্বে মাস্টার্সের পরীক্ষা নেওয়া শুরু করেছি। আর অনার্সের ৮ম সেমিস্টারে পরীক্ষার পরই আমাদের বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা মাস্টার্সে প্রভিশনাল এডমিশন পান। এটা বিশ্ববিদ্যালয়ের নিয়মে রয়েছে। সেখানে শর্ত রয়েছে, ৮ম সেমিস্টারে কোনো শিক্ষার্থী অকৃতকার্য হলে তিনি মাস্টার্সের পরীক্ষা দিতে পারবেন না।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, অনার্সের ফলাফল প্রকাশের পূর্বে মাস্টার্সের পরীক্ষা নেওয়ার কোনো নিয়ম নেই। কেউ যদি সেশনজট দূর করতে চান, তাহলে কেন তিনি দ্রুত ফল প্রকাশ করছেন না।

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চবি

২৩ জুন, ২০২৫,  12:45 PM