শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

মীরসরাইয়ে লরির পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

#
news image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই এলাকায় কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে একটি ড্রাম ট্রাকের ধাক্কায় ড্রাম ট্রাকের চালক ও সহকারীর মৃত্যু হয়েছে। রোববার (২২ জুন) সকাল সাড়ে ৭টায় মহাসড়কের ঠাকুরদিঘি বাজার এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ড্রাম ট্রাক চালক ফারুক হোসেন (৩৯) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বসু মিয়া পাড়ার আব্দুল মান্নানের ছেলে। নিহত চালকের সহকারী রবিউল ইসলাম (৩৫) টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার চক্করতৈল এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘি বাজারের উত্তর পাশে ঢাকামুখী লেনে দ্রুত গতির ড্রাম ট্রাকটি ওভারটেক করার সময় কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে ঘটনাস্থলেই চালক ও সহকারীর মৃত্যু হয়। জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, চলন্ত লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কায় ট্রাকের চালক ও সহকারীর মৃত্যু হয়েছে। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গাড়িগুলো আমরা হেফাজতে নিয়েছি। এই বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০২৫,  1:41 PM