শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

ব্রাজিলের কোচ দরিভাল চাকরি হারাচ্ছেন!

#
news image

বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার (২৬ মার্চ) স্তাদিও মাস মনুমেন্টালে স্বাগতিক আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ৭-১ গোলের হারের পর এটাই ব্রাজিলিয়ানদের সবচেয়ে বড় হার। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এমন লজ্জাজনক হারে  ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রের ওপর চাপ সর্বোচ্চ মাত্রায় পৌঁছে গেছে।

কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ) বর্তমান কোচ দরিভাল জুনিয়রকে ছাটাইয়ের চিন্তাভাবনা করছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম গ্লোবো। সিবিএফের বেশিরভাগ পরিচালক মনে করেন, জুন-জুলাইয়ে ক্লাব বিশ্বকাপ চলাকালীন সময়েই দরিভালকে ছাটাই করা প্রয়োজন। তবে অনেকেই এই সময়টা আরও এগিয়ে আনার পক্ষপাতী। এদিকে কোচ দরিভালের সঙ্গে সিবিএফের প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজের দূরত্ব বেড়েছে বলেও খবর ছড়িয়েছে। যদিও সিবিএফের প্রেসিডেন্ট পদের নির্বাচন নিয়ে এদনালদো ব্যস্ত থাকায় এ বিষয়ে পরিষ্কার সিদ্ধান্তে আসতে পারছেন না।

মূলত গত নভেম্বরে ভেনেজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল ড্র করার পরই মার্চের ফিফা উইন্ডোতে কোচ হিসেবে দরিভালের কাজকে মূল্যায়নের সিদ্ধান্ত নেয় সিবিএফ। এই উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলম্বিয়াকে হারালেও আর্জেন্টিনার কাছে নাস্তানাবুদ হতে হলো সেলেসাওদের।

এদিকে দরিভালের ছাটাইয়ের গুঞ্জন রটতেই ফের আলোচনায় কার্লো আনচেলত্তি। তিতের বিদায়ের পর এই ইতালিয়ান কোচকেই ব্রাজিলের পরবর্তী কোচ হিসেবে নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছিল সিবিএফ। কিন্তু আনচেলত্তি রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করায় সেই সম্ভাবনা ভেস্তে যায়। গ্লোবো জানিয়েছে, নিজেদের ঐতিহ্য ফেরাতে ফের ইতালিয়ান কোচের দরজায় ধর্না দিতে পারে ব্রাজিল। ২০২৪ সালে ব্রাজিলের কোচের দায়িত্ব গ্রহণ করেন ৬২ বছর বয়সী দরিভাল।

স্পোর্টস ডেস্ক

২৭ মার্চ, ২০২৫,  4:06 AM