শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

শর্তসাপেক্ষে বিদেশে প্রশিক্ষণ নিতে পারবেন ডাক্তাররা: স্বাস্থ্য উপদেষ্টা

#
news image

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, দেশের বাইরে প্রশিক্ষণ নিতে গিয়ে ৪০ জনেরও বেশি চিকিৎসক ফেরেননি। তাই এ বিষয়ে শর্তসাপেক্ষে বিদেশে প্রশিক্ষণ নিতে বা উচ্চতর শিক্ষার জন্য যেতে পারবেন ডাক্তাররা।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস পালন অনুষ্ঠানে তিনি এ কথা জানিয়েছেন।

উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ২ থেকে ৩ দিনের প্রশিক্ষণে ভালোভাবে শেখার সুযোগ নেই। তাই ৭ দিন বা লম্বা সময় ধরে প্রশিক্ষণের কোনো আপত্তি নেই। কিন্তু ৪০ জনেরও বেশি সংখ্যক ডাক্তার দেশের বাইরে প্রশিক্ষণ নিতে বা উচ্চতর ডিগ্রি নিতে গিয়ে আর ফেরত আসেননি। তাদের কয়েকবার চিঠি দিয়েও কাজ হয়নি। দরিদ্র দেশের এই অপচয় কিভাবে ঠেকাবেন?

দেশে ওষুধের দাম দিন দিন বাড়ছে জানিয়ে নূরজাহান বেগম বলেন, মহামারি বা দুর্যোগকালে কাউকে চিকিৎসা নিতে দেশের বাইরে যেতে হয়নি। দেশেই সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সক্ষম হয়েছে দেশের স্বাস্থ্যখাত।

এ অবস্থায় সাধারণ মানুষের ক্রয়সীমায় এনে ওষুধের মূল্য নির্ধারণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা।

নাগরিক নিউজ ডেস্ক

০১ ডিসেম্বর, ২০২৪,  12:19 AM