শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

 দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্পকার্ড খেলা হচ্ছে: আজহারী

#
news image

চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের নৃশংস হামলায় প্রাণ হারিয়েছেন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এই হত্যাকাণ্ডের পর দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে সাম্প্রদায়িক অশান্তির আশঙ্কা করছেন কেউ কেউ।

আর তাই প্রতিকূল এই সময়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশের প্রখ্যাত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘সম্ভবত দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্পকার্ড খেলা হচ্ছে। দয়া করে সবাই শান্ত থাকুন। কোনো উসকানিতে পা দেওয়া যাবে না। বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ।’

সে পোস্টের কমেন্টে আইনজীবী সাইফুল হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন এই ইসলামি বক্তা, ‘দ্রুততম সময়ে চট্টগ্রামের আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

প্রসঙ্গত, সোমবার (২৫ নভেম্বর) চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই তার একদল অনুসারী রাজধানীর ডিবি কার্যালয়ে সামনে গিয়ে বিক্ষোভ করার চেষ্টা করে।

জানা যায়, গত ৩১ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। সে মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

নাগরিক নিউজ ডেস্ক

২৭ নভেম্বর, ২০২৪,  2:12 AM