শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

১১ দিনের মধ্যে কোটি টাকা বুঝে পেল সাফ জয়ী নারী দল

#
news image

সাফ চ্যাম্পিয়নশীপে শিরোপা জয় করে গত ৩১ অক্টোবর দেশে ফেরার দিনই নারী ফুটবল দলকে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে এক কোটি টাকা অর্থ পুরস্কার দেবার ঘোষনা দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঘোষনার ১১ দিনের মধ্যে টাকা বুঝে পেয়েছে সাবিনা খাতুনের দল। 

খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অফিসিয়ালসহ মোট ৩২ জনের মধ্যে এই এক কোটি টাকা সমবন্টন করা হয়েছে। দলের প্রত্যেকে ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা করে পেয়েছেন। চেক হস্তান্তরের বিষয়টি আসিফ মাহমুদ নিজের অফিসিয়াল পেজে এক পোস্টে নিশ্চিত করেছেন। 

জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে ৩২ জনের জন্য ৩২ টি পৃথক চেক ইস্যু করেছে। চেকগুলো পাওয়ার পর ফেডারেশনকে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে প্রাপ্তি স্বীকার পত্র প্রেরণ করতে বলা হয়েছে। এর মাধ্যমে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দল ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থ সবার আগে পেল। 

শুধুমাত্র এএসসি নয়, নারী দলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০ লাখ ও বাফুফে দেড় কোটি টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে। 

গত ৩০ অক্টোবর কাঠমান্ডুর ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মত সাফের শ্রেষ্ঠত্ব ধরে রাখার কৃতিত্ব দেখায় বাংলাদেশ। 

নাগরিক স্পোর্টস ডেস্ক

১১ নভেম্বর, ২০২৪,  7:36 PM