শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

#
news image

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান  আজ উচ্ছেদ করা হয়েছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে জেলা প্রশাসন ও সওজ সড়ক বিভাগ চাঁদপুরের যৌথ উদ্যোগে সড়কের জায়গায় গড়ে উঠা এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

তিনি জানান, সড়কে যানজট নিরসন ও যানবাহন চলাচল সুগম করার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হচ্ছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে সড়ক বিভাগ ও যৌথ বাহিনী সহযোগিতা করেছে।

সওজ সড়ক উপ-বিভাগ চাঁদপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ওয়াছিউদ্দিন আহমেদ জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে সড়কের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের দুই পাশে গড়ে উঠা প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে এই সড়কের অন্যস্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

অভিযানে সেনাবাহিনী ও হাজীগঞ্জ থানার একদল পুলিশ সার্বিক সহযোগিতা করেন।

নাগরিক নিউজ ডেস্ক

১১ নভেম্বর, ২০২৪,  6:59 PM