শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

 গুলশানে ডিজে পার্টিতে ডিএনসির আকস্মিক অভিযান

#
news image

রাজধানীর গুলশানে ডিজে পার্টিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) আকস্মিক অভিযানে মাদকদ্রব্যসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন– মো. কামাল উদ্দিন (৪৮) ও মো.আরিফুল ইসলাম (৩২)। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ১১ বোতল বিদেশি মদ ও ১৭ ক্যান বিয়ার জব্দ করা হয়। সোমবার (১১ নভেম্বর) ভোরে গুলশানের কোয়ালিটি ইন প্রাইভেট লিমিটেড নামে হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএনসির ঢাকা মেট্রো. কার্যালয়ের (উত্তর) উপ-পরিচালক শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান এলাকার কোয়ালিটি ইন প্রাইভেট লিমিটেড নামের একটি হোটেলে অভিযান পরিচালনা করে ডিএনসির ঢাকা মেট্রো. কার্যালয়ের (উত্তর) একটি দল। অভিযানে দুই জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া অভিযানে বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়।

গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন ধরে মাঝে মাঝে ওই আবাসিক হোটেলে ডিজে পার্টির আয়োজন করে আসছিলেন তারা। অভিজাত শ্রেণির যুবক-যুবতিরা এতে অংশগ্রহণ করে এবং অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সরবরাহ করা হতো। ঢাকা পোস্ট

নাগরিক নিউজ ডেস্ক

১১ নভেম্বর, ২০২৪,  2:06 PM