শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

আবারও ভিনিসিয়ুসের হ্যাটট্রিক

#
news image

কাঙ্ক্ষিত ব্যালন ডি’অর পাননি। তাতে কী হয়েছে? ভিনিসিয়ুস তো ভেঙে পড়ার মতো মানুষ নন। এই কথা তিনি ব্যালন ডি’অর ঘোষণার পরদিনই জানিয়ে দিয়েছিলেন।

বলেছিলেন, প্রয়োজনে আরও ১০ বার ব্যালন ডি’অর জেতার মতো পারফর্ম করবেন। সেই লক্ষ্য নিয়েই বোধহয় গত শনিবার লা লিগায় ওসাসুনার বিপক্ষে দুদান্ত এক হ্যাটট্রিক করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ভিনিসিয়ুসের হ্যাটট্রিকের দিনে সমালোচকদের জবাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। ওসাসুনাকে ৪-০ গোলে হারিয়েছে তারা। এতে টানা দুই ম্যাচে বড় হারের পর জয়ে ফিরলো রিয়াল।

গত শনিবারের আগের দুই ম্যাচে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার খেলায় বার্সেলোনার কাছে ৪-০ গোলে ও চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের কাছে ৩-১ ব্যবধানে হেরে কঠোর সমালোচনার মুখে পড়েছিল লস ব্লাঙ্কসরা। গত শনিবারের ম্যাচও রিয়াল খেলেছে ঘরের মাঠে। প্রথমে স্কোরলাইনে ব্যবধান গড়েন ভিনিসিয়ুস। ৩৪ মিনিটে অ্যাটাকিং মিডফিল্ডার জুড বেলিংহ্যামের পাস থেকে দুদান্ত গোল করেন এই ব্রাজিলিয়ান।

অফসাইড ফাঁদ এড়িয়ে গোলরক্ষক সার্জিও হেরারাকে ফাঁকি দেন এই ব্রাজিলিয়ান। ভিনিকে দিয়ে গোল করিয়ে পরে নিজেই গোল করেন বেলিংহ্যাম। ৪২ মিনিটে ইংলিশ মিডফিল্ডারের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে ৯ মিনিটের ব্যবধানে দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ভিনিসিয়ুস। ৬১ ও ৬৯ মিনিটে গোল করেন এই ফরোয়ার্ড। ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

নাগরিক স্পোর্টস ডেস্ক

১১ নভেম্বর, ২০২৪,  12:14 AM