শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ছাদ খোলা বাসে চ্যাম্পিয়নদের যাত্রা শুরু

#
news image

কোচ পিটার বাটলার রইলেন খানিকটা পেছনে। সামনে রুপনা চাকমা, ঋতুপর্ণা, সানজিদারা। অধিনায়ক সাবিনা খাতুনের কাঁধে জড়ানো বাংলাদেশের পতাকা। তহুরা আক্তার একাধিকবার ক্যামেরার সামনে ওড়ালেন বাংলাদেশের পতাকা। সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি সবার সামনে। উৎসবের মধ্যমণি হয়ে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে বাংলাদেশ নারী সাফজয়ী দলটা রওনা হয়েছে বিশেষ ছাদ খোলা বাসে। দুপুর ২টা ১৫ মিনিটে চ্যাম্পিয়নরা এসে নেমেছিলেন বাংলাদেশের মাটিতে। এরপর বিমানবন্দরেই সাংবাদিকদের সামনে কথা বলেন কোচ বাটলার আর অধিনায়ক সাবিনা খাতুন। 

অন্যান্য আনুষ্ঠানিকতা সেরে এই দলটি এবার যাচ্ছে বাফুফে ভবনের দিকে। যেখানে জড়ো হয়েছেন সমর্থকরা। আছেন সাংবাদিকরাও। বাংলাদেশ ফুটবলের কেন্দ্রবিন্দু যে ভবনকে ঘিরে সেই ভবনেই চলবে বাকি আনুষ্ঠানিকতা। বাফুফে ভবনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিকেলে চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা ড. ইউনুস নারী দলকে একদিন সংবর্ধনা জানাবেন বলেও এক বিজ্ঞপ্তিতে জানা গেছে। উল্লেখ্য, নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে গতকাল সন্ধ্যায় স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ নারী ফুটবল দল।

নাগরিক প্রতিবেদন

৩১ অক্টোবর, ২০২৪,  4:25 PM