শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য কৃষি জমিতে ও সেচখালে ফেলার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

#
news image

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা অনিক কম্পোজিট নামক একটি শিল্প  কারখানার  বিষাক্ত বর্জ্য ও দূষিত গরম রঙিন পানি কৃষি জমিতে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় কৃষক ও এলাকাবাসী। গতকাল ৩০অক্টোবর বুধবার বলাইখা এলাকায় শতাধিক ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনপূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কৃষক শরীফ মিয়া। সভায় বক্তব্য রাখেন কৃষক মোস্তফা মিয়া, আব্দুল মতিন, একেন বলী, বাবুল হোসেন, দেলোয়ার হোসেন দেলু ও আরমান ভঁইয়া প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অনিক কম্পোজিট কারখানা কর্তৃপক্ষ অপরিকল্পিতভাবে তাদের নির্গত বিষাক্ত বর্জ্য, কালোধোঁয়া ও  দুষিত গরম রঙিন পানি কৃষি জমিতে ও  সরকারি খাল ফেলায় বলাইখ, সোনাবো, মর্তুজাবাদ, ভান্ডাবো ও আউখাবোসহ আশপাশের ৫ গ্রামের বিভিন্ন বয়সের মানুষ শ্বাস কষ্ট, হাঁপানিসহ বিভিন্ন চর্ম রোগে আক্রান্ত হচ্ছে। ইটিপি’র মাধ্যমে দূষিত বর্জ্য পরিশোধন করে ফেলতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে ।

মনজুর এলাহী, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

৩০ অক্টোবর, ২০২৪,  6:35 PM