শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

তীব্র স্রোতে সেতুতে ধস, আখাউড়া-কসবা সড়ক যোগাযোগ বন্ধ

#
news image

পানির তীব্র স্রোতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আরও একটি সেতু আংশিক ধসে পড়েছে। এতে সেতুটি দিয়ে যান চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় আখাউড়ার সঙ্গে কসবা উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ ছাড়াও সেতুর পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি মাটি থেকে সরে যাওয়ায় ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে ও সরজমিনে গিয়ে দেখা যায়, পাহাড়ি ঢলের তীব্র স্রোতের পানি বয়ে যাচ্ছে দেবগ্রাম ও মোগড়া ইউনিয়নের নয়াদিলের সেতুটির নিচ দিয়ে। বৃহস্পতিবার (২২ আগস্ট) মধ্যরাতেই ঝুঁকির মধ্য পড়ে সেতুটি। পানির তীব্র স্রোতে ধসে পড়ে সেতুটির এক পাশের দেয়াল। এতে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় লোকজন। পরে ওই এলাকার জনপ্রতিনিধিরা এসে গাছ ফেলে যোগাযোগ বন্ধ করে দেন। ফলে আখাউড়ার সঙ্গে কসবা উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

এ ছাড়াও, বৃহস্পতির দুপুর থেকেই পৌর এলাকার দেবগ্রামে নতুন নির্মাণ হওয়া একটি সেতুটির দক্ষিণ অংশ থেকে মাটি সরে যায়। এ অবস্থায় একপাশ দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এখানেও দুটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে মাটি সরে গেছে। তা ছাড়া সেতু দুটির পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি মাটি থেকে সরে যাওয়ায় সেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ফলে কয়েকটি এলাকা বিদ্যুৎহীন হয়ে মানুষ দুর্ভোগে পড়েছেন। এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি জানান, সেতুর বিষয়ে তিনি অবগত আছেন। ঝুঁকি থাকায় সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নাগরিক প্রতিবেদন

২৩ আগস্ট, ২০২৪,  4:20 PM