শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ট্রাম্পকে দায়মুক্তি, যা বলল মার্কিন সুপ্রিম কোর্ট

#
news image

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় উল্টে দেবার জন্য যেকোনো আনুষ্ঠানিক, সরকারি পদক্ষেপের জন্য বিচার থেকে দায়মুক্তি পাবেন বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। তবে বেসরকারি, অনানুষ্ঠানিক কাজের জন্য কোনো দায়মুক্তি নেই। ট্রাম্পকে কোন বিষয়ে বিচারের মুখোমুখি করা যাবে, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত সেই সিদ্ধান্ত নিম্ন আদালতের হাতে ছেড়ে দেয়। এই সিদ্ধান্ত প্রায় নিশ্চিত করেছে যে নির্বাচনের ফলাফল উল্টানোর অভিযোগে ট্রাম্পের বিচার ৫ নভেম্বরের নির্বাচনের আগে শুরু হবে না। এই নির্বাচনে ট্রাম্প রিপাবলিকান পার্টির প্রার্থী, এবং তিনি পুনরায় মুখোমুখী হবেন প্রেসিডেন্ট জো বাইডেনের, যে ডেমোক্র্যাট প্রার্থী তাকে ২০২০ সালে পরাজিত করেছিল।

যদিও ট্রাম্প ২০২০ নির্বাচনের ফলাফল ঘিরে অপরাধমূলক কাজগুলোর কথা অস্বীকার করেছেন। সেই সঙ্গে তিনি দীর্ঘ সময় ধরে দাবি করে আসছেন যে, ভোট গণনায় অনিয়মের কারণে তিনি হোয়াইট হাউসে আরও চার বছর থেকে বঞ্চিত হয়েছেন। তবে ট্রাম্প যদি ৫ নভেম্বরের নির্বাচনে পরাজিত হন, তাহলে তিনি ২০২০ নির্বাচন সংক্রান্ত মামলার মুখে পড়তে পারেন। কিন্তু তিনি যদি জয়ী হন, তাহলে তিনি দেশের প্রধান আইনজীবী অ্যাটর্নি জেনেরালকে নির্দেশ দিতে পারেন মামলা বাতিল করতে। দেশের সর্বোচ্চ আদালত, নয়জন বিচারপতির ৬-৩ ভোটের সিদ্ধান্তে ঘোষণা দেয়, তাদের আনুষ্ঠানিক, সরকারি কাজের জন্য সাবেক প্রেসিডেন্টদের বিচার থেকে সম্পূর্ণ দায়মুক্তি আছে। তবে যেসব কর্মকাণ্ড সরকারি কাজের বাইরে বলে গণ্য হবে, সেগুলোর জন্য দায়মুক্তি পাবেন না।

প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চার বছর আগের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার পরিকল্পনার অভিযোগে যে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে, সুপ্রিম কোর্ট সেই মামলা নিম্ন আদালতে ফেরত পাঠায়। প্রধান বিচারপতি জন রবার্টস লেখেন, রাষ্ট্রীয় ক্ষমতা আলাদা করে যুক্তরাষ্ট্রের সংবিধানের যে অবকাঠামো, সেখানে একজন প্রেসিডেন্টের ক্ষমতার ধরনের কারণে, সাংবিধানিক ক্ষমতার অধীনে নেওয়া পদক্ষেপের জন্য ফৌজদারি মামলা থেকে সম্পূর্ণ দায়মুক্তি তার প্রাপ্য। সেই সঙ্গে সকল আনুষ্ঠানিক কাজের জন্য তার অন্তত আনুমানিক দায়মুক্তি প্রাপ্য। তবে বেসরকারি কাজের জন্য কোনো দায়মুক্তি নেই। যদিও তিনজন বিচারপতি রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করেন। যুক্তরাষ্ট্রের ১৮ শতকের ইতিহাসে এটিই প্রথমবারের মতো সিদ্ধান্ত। যেখানে সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে যে সাবেক প্রেসিডেন্টরা যেকোনো ক্ষেত্রে ফৌজদারি অভিযোগ থেকে রক্ষা পেতে পারেন।

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

০২ জুলাই, ২০২৪,  1:42 PM