শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট ‘জরুরি অবস্থা’ ঘোষণা করে ঢাকায় ফিরলো

#
news image

ঢাকাঃ যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার অ্যারাবিয়ার শারজাহগামী একটি উড়োজাহাজ উড্ডয়নের কিছুক্ষণ পর ‘জরুরি অবস্থা’ ঘোষণা করে আবার ঢাকায় ফিরেছে। মঙ্গলবার (১১ জুন) বিকাল সোয়া ৫টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল ফ্লাইটটি। ঘণ্টাখানেক পর ১৪৫ যাত্রী ও ৭ ক্রু নিয়ে ফ্লাইটটি নিরাপদে বিমানবন্দরে নেমেছে। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, যান্ত্রিক ক্রুটির কারণে এয়ার অ্যারাবিয়ার এবিওয়াই ৫১৫ নম্বর ফ্লাইটের উড়োজাহাজটি ফিরে আসে। এটি এখন বিমানবন্দরের ‘বে’ তে পার্ক করা আছে। গ্রুপ ক্যাপ্টেন কামরুল বলেন, উড্ডয়নের কিছুক্ষণ পর যান্ত্রিক ক্রুটির কারণে ফ্লাইটটি জরুরি অবস্থা ঘোষণা করে। এটির কেবিন প্রেসার কমে গিয়েছিল। খবর পাওয়ার পরপরই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি অবস্থা মোকাবেলার সবরকম প্রস্তুতি নেয়। পরে এটি নিরাপদে শাহজালালে অবতরণ করে।

আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য বলছে, বিকালে উড্ডয়নের ঘণ্টাখানেক পরে ভারতের আকাশসীমা থেকে ফিরে আসে ফ্লাইট এবিওয়াই ৫১৫। প্রায় ১৭ বছর পুরনো এয়ারবাস এ ৩২০- ২৩২ সিরিজের উড়োজাহাজ দিয়ে ফ্লাইটটি পরিচালনা করা হচ্ছিল।

নাগরিক প্রতিবেদক

১২ জুন, ২০২৪,  8:29 PM