শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

চট্টগ্রাম থেকে বিমানের হজ ফ্লাইট শুরু

#
news image

বন্দরনগরী চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) ভোর পৌনে ৪টায় প্রথম ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। এর আগে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রাম মদিনা হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি হজযাত্রীদের সঙ্গে কুশলবিনিময় করেন ও ফুলেল শুভেচ্ছা জানান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনায় এ বছর হজযাত্রীদের জন্য চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরব যাবে ২২টি ফ্লাইট। এর মধ্যে ২০টি ফ্লাইট সরাসরি জেদ্দায় এবং দুটি ফ্লাইট মদিনায় যাবে। এসব ফ্লাইটে মোট আট হাজার যাত্রী যাবেন হজে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমানের ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিমানের বিপণন ও বিক্রয় পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন, চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদসহ অন্যরা।

নাগরিক প্রতিবেদক, চট্টগ্রাম

১৪ মে, ২০২৪,  3:50 PM