শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

এখনও ভিসা মেলেনি৩২ হাজার মুসল্লির

#
news image

ঢাকা   :  পাড়ি দিতে হবে প্রায় ৫০০০ কিলোমিটার পথ। তাতে কি, মহান আল্লাহ যে বান্দার ডাক শুনতে পান সব সময়। তাই তো ঢাকা থেকেই আল্লাহর কাছে হাজিরা দিচ্ছেন মক্কার উদ্দেশে রওনা করা হজ যাত্রীরা। আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত রাজধানীর আশকোনার হজ ক্যাম্প। শুক্রবার সকাল থেকে ঢাকা ছাড়ছে হজের দ্বিতীয় দিনের ফ্লাইট। আল আমিন তুষার

হজ যাত্রার দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে সৌদি আরবে ৯টি ফ্লাইটের মধ্যে শুক্রবার (১০ মে) দুপুর পর্যন্ত পাঁচটি ফ্লাইটে ২ হাজারের বেশি যাত্রী ঢাকা ছেড়েছেন। সরেজমিনে দেখা যায়, কাবা শরিফ তাওয়াফের পাশাপাশি মহানবীর রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে তাকে সালাম করার আশায় মুখিয়ে আছেন হজ যাত্রীরা। কিছুটা সময় হাতে নিয়ে আগেই সৌদি আরবে রওয়ানা হতে পেরে উচ্ছ্বসিত মুসল্লিরা। ফ্লাইটের কয়েক ঘণ্টা আগে থেকেই ইমিগ্রেশন শুরু হলেও কারো যেন নেই এতটুকু ক্লান্তি। অনেকেই যাচ্ছেন প্রথমবারের মতো। তারা জানান এই দিনটির জন্য অপেক্ষার প্রহর গোণার গল্প।

 তবে রয়েছে অল্প বিস্তর অভিযোগও। যারা আগে হজ করে এসেছেন তাদের দাবি হজ গাইডরা তাদের দায়িত্ব পালন থেকে নিজেদের হজ পালনের ক্ষেত্রে বেশি মনোযোগ দেন। এ বিষয়ে সরকারি হস্তক্ষেপও চাইলেন অনেকে। এদিকে সবশেষ তথ্য অনুযায়ী মোট নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে এখনো ৩২ হাজার ৬০০ জনের ভিসা ইস্যু হয়নি। হজ অফিসের পরিচালক মুহাম্মদ কামরুজ্জামান জাননা, ভিসা ইস্যুকরণ প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া এ বছর আরও অন্য সুযোগ সুবিধাও বেড়েছে।

নাগরিক প্রতিবেদন

১১ মে, ২০২৪,  1:06 PM