শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর হামলায় এক কৃষক আহত

#
news image

পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় মিরাজ হাওলাদার (৩৫) নামের এক কৃষক আহত হয়েছে। ২৬ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের উত্তর মুসুল্লিয়াবাদ গ্রামে আহতের নিজ বাড়ির সামনে এ ঘটনাটি ঘটেছে। স্বামীকে বাঁচাতে স্ত্রী আমেনা বেগম এগিয়ে আসলে তার উপরেও হামলা হয়েছে বলে অভিযোগ করেন। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তী করেন। আহত মিরাজ স্থানীয় শাহা আলম হাওলাদারের ছেলে বলে জানা যায়। 

আহত মিরাজ হাওলাদার বলেন,প্রচন্ড গরমে গাছের নীচে বসে ছিলেন। তার প্রতিবেশী কালামের ছেলে রেজাউল ও নুরুল হকের ছেলে সোহেল এসে তার উপর হঠাৎ চড়াও হয়। কথাকাটা কাটির একপর্যায়ে তার মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে রক্তাক্ত ও জখম হয়। তাকে বাঁচাতে স্ত্রী এগিয়ে আসলে তার উপরেও হামলা চালায়। এবিষয়ে মহিপুর থানায় লিখিত অভিযোগ করলে হামলাকারীরা আরো ক্ষিপ্ত হয়ে মাঝ রাত পর্যন্ত তাদের বাড়ী ঘেরাও করে রাখে এবং তার পিতা শাহা আলমকে কুঁপিয়ে মেরে ফেলার হুমকী প্রদান করে বলে অভিযোগ করেন। অভিযুক্ত সোহেল বলেন,ঘটনাস্থলে আমার এক চাচার সাথে একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল। মিরাজ সেখানে উত্তর দেয়ায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হলে হাতের মোবাইলের আঘাতে দুইজনেই আহত হয় বলে তিনি জানান।  মহিপুর থানার সহকারী উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর বলেন,অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এস কে রঞ্জন, কলাপাড়া, পটুয়াখালী

২৭ এপ্রিল, ২০২৪,  5:20 PM