শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

পোরশার নোচনাহারে ৩টি দোকান পুড়েগেছে

#
news image

নওগাঁর পোরশা নোচনাহার বাজারে কাপড় ও স্টেশনারি সহ তিনটি দোকান আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নোচনাহার বাজারে রমজান মার্কেটের নাজমুল ইসলামের নাজমুল স্টোর, মেহেদী হাসানের মদিনা আতর হাউজ ও স্টেশনারী এবং আমিনুল ইসলামের আমিনুল ক্লোথ স্টোর নামের তিনটি দোকানে আগুন লেগে পুড়ে গেছে। স্থানীয়রা জানান, হঠাৎ করে আগুন লেগে দোকান তিনটির মালামাল পুড়ে যায়। এ সময় মদিনা আতর হাউজের মালিক মেহেদী হাসান আহত হয়। তার শরীরের বিভিন্ন জায়গা পুড়ে যায়। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পোরশা ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত টিম লিডার মাসুদ রানা জানান, বৈদ্যুতীক সর্ট সার্কিট থেকে লাগা আগুনে দোকান তিনটিতে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। এ সময় তারা ১০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন। খবর পেয়ে  দ্রুত ঘটনা স্থলে পৌছানোর ফলে ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে তিনি জানান। তবে তিনি চলতি তাপদাহে সকলকে সাবধানে চলাচল ও বিদ্যুৎ এবং চুলায় আগুন ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে বলেন।

নাগরিক প্রতিবেদন

২৫ এপ্রিল, ২০২৪,  12:56 PM