শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

শৈলকুপায় সন্যাসীদের পিটুনিতে  আদিবাসী যুবক নিহত

#
news image

ঝিনাইদহের শৈলকুপায় নীলপুজায় কাদাখেলা নিয়ে দ্বন্দ্বে সন্যাসীদের পিটুনিতে স্বাধীন বিশ্বাস (২২) নামের এক  আদিবাসী যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরেকজন। রোববার রাতে উপজেলার ভগবাননগর গ্রামের আদিবাসীপাড়া বা বাবুপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত স্বাধীন বিশ্বাস ওই গ্রামের সুনিল বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানায়, ভগবাননগর গ্রামের ওই পাড়ায় পয়লা বোশেখ উপলক্ষে নীলপুজার অংশ হিসেবে কাদাখেলার আয়োজন করে স্থানীয় আদিবাসী সম্প্রদায়। রোববার বিকেলে এ নিয়ে ওই গ্রামের মাতব্বর সুনিল বিশ^াসের সাথে অধির বিশ্বাস নামের এক চৈত্র সন্যাসীর সাথে কথাকাটা কাটির একপর্যায়ে এক সন্যাসীকে থাপ্পড় মারে সুনিল বিশ্বাস। পরে রাতে বাড়ির পেছনের গেলে সুনিল বিশ্বাস ও তার ছেলে স্বাধীনকে  লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে সন্যাসীরা। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় স্বাধীনের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বলেন, হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

দেলোয়ার কবীর, ঝিনাইদহ

১৫ এপ্রিল, ২০২৪,  6:39 PM