শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাত দলের হামলা, আহত ৫

#
news image

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে এক দল অস্ত্রধারী ডাকাত দল হামলা করেছে। এ হামলায় এক আনসার সদস্যসহ ৫ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। বুধবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে এই হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম। আনোয়ারুল আজিম বলেন, রাত ১১টার দিকে ২০-২৫ জনের একটি অস্ত্রধারী ডাকাতদল বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনে প্রবেশের চেষ্টা করে। তাদের বাধা দিলে অস্ত্রধারীরা গেটে থাকা নিরাপত্তাকর্মী আকরাম, সাইদুল ইসলাম, মিন্টু বৈরাগী ও  ব্রজেন মন্ডলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি মারধর করে রক্তাক্ত জখম করে।

নিরাপত্তাকর্মীদের ডাক চিৎকারে আনসার সদস্যরা ছুটে গেলে, ডাকাতরা আনসার সদস্যদের ওপরও হামলা করে। তাদের হামলায় এক আনসার সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৩ জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আনসার ব্যাটারিয়ন-৩ এর পরিচালক  মোল্লা আবু সাইদ সাংবাদিকদের জানান, ডাকাতদের হামলায় আমাদের কামাল পাশা নামে এক আনসার সদস্য গুরুতর আহত হয়েছে । সে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাসের কাছে জানতে চাইলে তিনি জানান, গতরাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের সামনে অস্ত্রধারী ডাকাত দলের হামলায় আনসার সদস্যসহ ৫ নিরাপত্তাকর্মী আহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলায় জড়িতদের সনাক্ত ও আটকের চেষ্টা চলছে। 

মল্লিক মোঃ জামান, রামপাল, বাগেরহাট

০৪ এপ্রিল, ২০২৪,  12:19 PM