শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

মোরেলগঞ্জে মাছ ধরতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

#
news image

বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীতে মাছ ধরতে গিয়ে শ্রোতের তোড়ে পানিতে ডুবে গিয়ে মারাগেছে ইমাম হোসেন গাজী নামের এক স্কুলছাত্র। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরের দিকে উপজেলার পুটিখালী ইউনিয়নের সোনাখালী গ্রামে। সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মো.রফিকুল ইসলাম জানান, ওই গ্রামের খেলাফত হোসেন গাজীর ছেলে স্থানীয় শ্রেনিখালী শহীদ শেখ রাসেল মুজিব স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ইমাম হোসেন গাজী(১৪) শুক্রবার দুপুর ১২টার দিকে তার আপন চাচাতো ভাই জিয়াদ গাজীকে(১১) সঙ্গে নিয়ে পানগুছি নদীতে মাছ ধরতে যায়।

মাছ ধরাকালীন সময় প্রচন্ড শ্রোতের তোড়ে হাতে জালের দড়ি পেচিয়ে গেলে সে পানিতে তলিয়ে যায়। এসময় তার সঙ্গে থাকা চাচাতো ভাই জিয়াদ গাজীর ডাক চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে গিয়ে তাকে খুঁজতে থাকে। পরবর্তীতে প্রায় আদাঘন্টা পর ওই স্থানে নোঙর করা ইঁট বোঝাই একটি ট্রলার তাদের নোঙর তুলতে গেলে ওই নোঙরের সাথে জালে পেচানো অবস্থায় ইমাম হোসেনের লাশ উদ্ধার করা হয়। ঘটনা নিশ্চিত করে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামালা রেকর্ড করা হয়েছে।

বিএম. মাহবুব, মোরেলগঞ্জ, বাগেরহাট

২৯ মার্চ, ২০২৪,  6:53 PM