শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

কুষ্টিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

#
news image

কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষ্যে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে মঙ্গলবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয়েছে স্বাধীনতা দিবসের কর্মসূচি।এরপর সকাল ৬ টা ১০ মিনিটে শহিদ স্মৃতিস্তম্ভে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন কর্মকর্তাগণ। পরে কুষ্টিয়া পুলিশ সুপার এ এইচ এম রকিব নেতৃত্বে জেলা পুলিশ, জেলা মুক্তিযুদ্ধ কমান্ডসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। একইসাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া জেলা স্কুলের মাঠে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি দলের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার দৌলতপুরসহ বিভিন্ন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।

মোঃ জিয়াউর রহমান, কুষ্টিয়া

২৬ মার্চ, ২০২৪,  7:41 PM