শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

মোরেলগঞ্জে মুন্সিরহাট বাজারে আগ্নিকান্ড: তিনটি দোকান ভস্মীভূত

#
news image

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার একটি বাজারে আগ্নিকান্ডের ঘটনায় তিনটি দোকান ভস্মীভূত হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে রোববার রাত দুইটার দিকে উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের মুন্সিরহাট বাজারে। স্থানীয়রা জানায়, রাত দুইটার দিকে আগুনের সূত্রপাত ঘটলে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়।পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। এরই মধ্যে ৩ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।এ তথ্য নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ।

অগ্নিকান্ডে নাসির খানের হার্ডওয়ারের দোকান, মিন্টু খানের সাইকেল গ্যারেজ ও কাজল খানের চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়েগেছে। পুড়ে যাওয়া দোকান মালিকগন জানান ,আগুনে তাদের দশ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ওই বাজারে শতাধিক দোকান রয়েছে বলে ব্যবসায়ীরা জানান। মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা প্রবির দেবনাথ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে এ অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বিএম. মাহবুব, মোরেলগঞ্জ, বাগেরহাট

১৮ মার্চ, ২০২৪,  6:02 PM