শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

হুতিদের জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্র ও ড্রোন লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা

#
news image

যুক্তরাষ্ট্র লোহিত সাগরগামী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মনুষ্যবিহীন তিনটি জাহাজ, দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন লক্ষ্য করে হামলা চালিয়েছে।

সোমবারের এ হামলার বিষয়ে মার্কিন সামরিক বাহিনী বলেছে, ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মনুষ্যবিহীন তিনটি জাহাজ, দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন ধ্বংস করেছে। হুতিরা এসব ব্যবহার করে লোহিত সাগরে হামলার প্রস্তুতি নিচ্ছিল। 

মার্কিন সামরিক বাহিনী আরো বলেছে, আত্মরক্ষার্থে সানার স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিট এবং রাত ১১টা ৪৫ মিনিটে এসব হামলা ছালানো হয়।

সেন্টকম বাহিনী নিশ্চিত ছিল এসব অস্ত্র লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন নৌ জাহাজে হামলায় ব্যবহৃত হতো।

উল্লেখ্য, সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের আটটি অবস্থান লক্ষ্য করে ১৮টি হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। রোববার হুতি’র সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, এসব হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছে। গাজায় ইসরাইলী হামলার প্রতিবাদে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে আমেরিকান ও ব্রিটিশ জাহাজে হামলা চালাতে শুরু করে।

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৪,  1:06 AM