শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

আস্থা রাখা যায়, এমন মানুষ খুঁজছেন  মাহিয়া মাহি

#
news image

গেল ক’দিন আগেই চিত্রনায়িকা মাহিয়া মাহি বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। জানান, বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন তারা। তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি স্বামী রকিব সরকার।

জানিয়েছেন, সময় হলেই বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলবেন তিনি। আর এসব তথ্য তারাই জানিয়েছেন ফেসবুকের সুবাদে। বিচ্ছেদ ঘোষণার পর মাহির একাধিক ফেসবুক পোস্টকে ঘিরে নেটদুনিয়ায় রহস্য দানা বেঁধেছে। হচ্ছে নানা আলোচনা-সমালোচনাও। আর এসব আলোচনার কেন্দ্রে রয়েছে রাকিব-মাহির আবেগঘন পাল্টাপাল্টি স্ট্যাটাস।

ক’দিন আগেই মাহি এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘একা একা লাগে।’ আবার কখনো এই নায়িকা বলেছেন, ‘তবু আমি বিশ্বাস করি তোমার অস্তিত্ব আছে।’ এবার মাহি জানালেন, আস্থার জায়গা খুঁজছেন তিনি। সোমবার ফেসবুকে মাহি লিখেছেন, ‘একটা আস্থার জায়গা হলেই চলবে, একটা মানুষের মতো মানুষ হলেই চলবে।

একটুখানি যত্ন নিও ছেলে।’ এর আগে, গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ ফেসবুক লাইভে এসে স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মাহি। ভিডিওতে তিনি বলেন, এরকম ভিডিও করতে হবে সেটা কখনো ভাবিনি। তার কথায়, ‘আমাদের নিজেদের জন্য এটা বলাটা উচিত। সবার জানা উচিত। আমি আর রকিব সরকার আসলে খুব আন্ডারস্টান্ডিং থেকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। একপর্যায়ে মনে হয়েছে দুজন দুজনের জন্য না।’

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিবকে বিয়ে করেন মাহি। তাদের ঘরে রয়েছে পুত্রসন্তান ফারিশ। এর আগে, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। আর ২০২১ সালের ২২ মে পাঁচ বছরের বিবাহিত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী। 

নাগরিক বিনোদন ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২৪,  10:43 PM