শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

ফরিদপুরে অবৈধ উপায়ে টাকা অর্জনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

#
news image

ফরিদপুর সদর উপজেলার ডিক্রীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু (৫০) এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। (১৯ ফেব্রুয়ারি) সোমবার সকাল ১১ টায় দুদকের ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক খালিদ হোসাইন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মিন্টু ইউনিয়নের ডাঙ্গী গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে। ডিক্রীরচর ইউনিয়ন পরিষদের বর্তমান (ইউপি)  চেয়ারম্যান তিনি।

অবৈধ উপায়ে ১ কোটি ৭ লক্ষ ৪৮ হাজার ১ শত ৭২ টাকা অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭ (১) ধারায় দুদক তার বিরুদ্ধে এ মামলাটি রুজু করেন। ফরিদপুরের দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম মামলার সত্যতা নিশ্চিত করে দৈনিক নাগরিক সংবাদ প্রতিনিধিকে বলেন, ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুর স্থাবর ও অস্থাবর ১ কোটি ৭ লক্ষ ৪৮ হাজার ১ শত ৭২ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক এ মামলাটি দায়ের করেছেন।

নিরঞ্জন মিত্র নিরু, ফরিদপুর

১৯ ফেব্রুয়ারি, ২০২৪,  6:25 PM