শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

মাথায় বলের আঘাত পেয়ে হাসপাতালে মোস্তাফিজ

#
news image

বিপিএলে নেটে অনুশীলন করার সময় মাথায় বলের আঘাত পেয়েছেন জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান। রক্তাক্ত অবস্থায় মোস্তাফিজকে চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে নেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল অনুশীলন করছিলো। মোস্তাফিজ নেটে বোলিং করার সময়ই এই ঘটনা ঘটে। জানা গেছে, বলের আঘাতে মোস্তাফিজের মাথা ফেটে গেছে।

আজ কোনো ম্যাচ ছিলো না। অন্যান্য দিনের মতোই এ দিন অনুশীলন শুরু করেন মোস্তাফিজ। ব্যাট করছিলেন লিটন কুমার দাস। একটি ডেলিভারির পর যখন আরেকটি ডেলিভারির জন্য ফিজ ফিরে যাচ্ছিলেন, তখনই বল সরাসরি আঘাত হানে মোস্তাফিজের মাথার পেছনের দিকে বাঁ’পাশে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

অনেকক্ষণ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় মুস্তাফিজকে। সেবা পেয়ে উঠে দাঁড়াতে না পারলে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হয় তাকে। পরে তাকে এপোলো ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চোট কতটা গুরুতর বা ঝুঁকিপূর্ণ তা বোঝা যাবে পরীক্ষানিরীক্ষার পর।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার মিডিয়া ম্যানেজার খান নয়ন বলেন, দেখছেন তো মাথায় লেগেছে। এরপর বসে ছিল মাঠে, যদিও রক্ত বের হয়েছে বেশ খানিকটা। তবে সে স্বাভাবিকভাবে কথা বলেছে। তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হয় তাকে। তার সঙ্গে দলের দায়িত্বে থাকা সকলেই গেছে।

এবারের বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। ১১ উইকেট শিকার করেছেন তিনি। ৩২ রান দিয়ে ৩ উইকেট ছিল এবারের বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং।

নাগরিক অনলাইন ডেস্ক

১৮ ফেব্রুয়ারি, ২০২৪,  3:52 PM