শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

গোপনে পুকুর ভরাট করার অভিযোগে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

#
news image

সিলেট নগরীর সৌন্দর্য নষ্ট ও পুরাতন ঐতিহ্য নষ্ট করার অভিযোগে সিলেট নগরীর পাঠানটুলা এলাকার মো. আব্দুল হাদী ও সানী উল বারী নামে দুই ব্যক্তির বিরুদ্ধে একটি পুকুর  গোপনে ভরাট করার অভিযোগ উঠেছে। পরিবেশ অধিদপ্তরের অনুমতি ব্যতিরেকে জলাধার ভরাট করার কারণে এই দুই ব্যক্তিকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা এবং ভরাটকৃত পুকুর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে আদেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১৪ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন এই আদেশ দেন।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মামুনুর রশিদ ও সিলেট বিভাগীয় কার্যালয়েল সিনিয়র টেকনিশিয়ান আল মামুন স্থানটি সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকারী কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী বর্ণিত স্থানে ৫০ শতক জমির মধ্যে দুই বিবাদী মোট ৩৮ শতক জমির মালিক। বিবাদীগণ পরস্পর যোগসাজসে তাদের মালিকানাধীন জলাধার শ্রেণির দৃশ্যমান পুকুর ভরাট করেছেন। সিলেট পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৯০ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(৫) পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয় কর্তৃক সরেজমিনে পরিদর্শনপূর্বক পুকুর ভরাটের অভিযোগের সত্যতা পাওয়ায় মামলা করা হয় এবং বিবাদী দু'জনকে ১৫ ফেব্রুয়ারি শুনানিতে অংশগ্রহণের জন্য নোটিশ করা হয়।

গত ১৪ ফেব্রুয়ারি বিবাদী মো. আব্দুল হাদী গুনানীতে হাজির হন। এসময় তিনি পরিবেশ অধিদপ্তরের অনুমতি গ্রহণ ব্যতিরেকে জলাধার ভরাটের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। প্রসিকিউশনের বক্তব্য ও অফিস রেকর্ড অনুযায়ী বর্ণিত দাগে পুকুর শ্রেণির মোট জমির পরিমাণ (৩৮.৭০/ ৪৩৬) ১৬৮৭৩ বর্গফুট। ভরাটকৃত পুকুরের পরিমাণ (১৬৮৭৩/৬০%) ১০,১২৪ বর্গফুট।

আবুল কাশেম রুমন, সিলেট

১৮ ফেব্রুয়ারি, ২০২৪,  12:28 PM