শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন সাংবাদিক লায়েকুজ্জামান 

#
news image

দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক লায়েকুজ্জামান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করিয়াছেন। (১৭ ফেব্রুয়ারি) শনিবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুর খবরে সকল স্তরের গণমাধ্যমকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। লায়েকুজ্জামান ১৯৬৪ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ী ফরিদপুরের নগরকান্দায়। লায়েকুজ্জামান এর আগে কালের কণ্ঠ পত্রিকায় জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে সম্প্রতি তিনি রূপালী বাংলাদেশ পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে যোগদান করেন। এছাড়াও তিনি দৈনিক মানবজমিন ও সকালের খবরে কাজ করেন। কলকাতা থেকে প্রকাশিত দৈনিক দিন দর্পণ পত্রিকায় বাংলাদেশ প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন।

লায়েকুজ্জামান প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত হন। ১৯৮০ সালে তিনি ফরিদপুর জেলা স্কুল থেকে এসএসসি পাস করে রাজেন্দ্র কলেজে ভর্তি হন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স-মাস্টার্স করেন। তিন ভাই ও তিন বোনের সংসারে ভাইদের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। রাষ্ট্রবিজ্ঞানে অনার্স-মাস্টার্স করলেও কর্মজীবনে তিনি পেশা হিসেবে সাংবাদিকতা বেছে নেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করে রূপালী বাংলাদেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার এস আর জে সুমন বলেন, শনিবার বিকালে কর্মস্থল রূপালী বাংলাদেশ পত্রিকা অফিসে কর্তব্যরত অবস্থায় বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিরঞ্জন মিত্র নিরু, ফরিদপুর

১৭ ফেব্রুয়ারি, ২০২৪,  9:13 PM