শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

হাসপাতালে মিঠুনকে দেখতে গিয়ে যা বললেন দেব

#
news image

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ভারতের জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে একটি ছবির শুটিং চলাকালে অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। মিঠুনকে হাসপাতালে ভর্তি করানোর পর থেকে একে একে সেখানে ভিড় করছিলেন তারকারা। শনিবারই হাসপাতালে গিয়েছিলেন দেবশ্রী রায়, রাজ চক্রবর্তী। সন্ধ্যা গড়াতেই সেখানে হাজির হন দেব। এদিন ক্যামাক স্ট্রিটে অভিষেকের সঙ্গে বৈঠকের পর কালীঘাট থেকে সোজা মিঠুনকে দেখতে যান। হাসপাতাল থেকে বের হওয়ার পথে সংবাদ মাধ্যমের সঙ্গেও কথা বলেন তিনি। দেব বলেন, মিঠুন দা ভালো আছে, মজায় আছে, সুস্থ আছে। রুটিন চেকআপ চলছে, ঠিক হয়ে যাবে। আমার বাবার মতো, সম্পর্ক বোঝানো যাবে না। মনে হয় দ্রুত হাসপাতাল থেকে ছেড়ে দেবে। মিঠুন ও দেবের রাজনৈতিক মতপার্থক্য রয়েছে। সম্প্রতি দেবকে ঘিরে যেসব রাজনৈতিক বিতর্ক উঠেছে, সেসব এড়িয়ে মিঠুনকে দেখতে আসার বিষয়ে তার মন্তব্য, যে রাজনীতি সম্পর্কে সম্মান দেয় না সেই রাজনীতি আমি করি না। আমার কাছে সম্পর্ক, কাছের মানুষরা খুব গুরুত্বপূর্ণ। ওইদিন মিঠুনকে দেখতে হাসপাতালে হাজির হয়েছিলেন সোহম চক্রবর্তীও। সোহমের সঙ্গে ‘শাস্ত্রী’ ছবির শুটিং করছিলেন মিঠুন। অন্যদিকে দেবের সঙ্গে মিঠুনের সঙ্গে সম্পর্ক বরাবরই বেশ ভালো। এর আগে দেবের প্রযোজনায় প্রজাপতি ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন। সেই ছবি নন্দনে মুক্তি না পাওয়া নিয়ে হয়েছিল বিতর্ক। মিঠুনের পাশেই দেবকে দাঁড়াতে দেখা গিয়েছিল।

অনলাইন ডেক্স

১২ ফেব্রুয়ারি, ২০২৪,  9:06 AM