শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

তাপমাত্রা ১৭ নয়, ১০ ডিগ্রির নিচে নামলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ 

#
news image

তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামলেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা জারির দুই ঘণ্টা যেতে না যেতেই সিদ্ধান্তে পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। পরিবর্তিত নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৭ নয়, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে তবেই মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি জানান শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

তিনি বলেন, চিঠি সংশোধন করা হচ্ছে। ১৭ ডিগ্রি নয়, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে সেসব জেলার শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে।

এর আগে একই দিন বিকেলে মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, যে সকল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে, আঞ্চলিক উপপরিচালকগণ ঐ সকল জেলার জেলা শিক্ষা কর্মকর্তার সাথে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখার নির্দেশনা দিতে পারবেন।

নাগরিক ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২৪,  9:02 PM