শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

৭ দিনের মধ্যে অনিবন্ধিত বেসরকারি হাসপাতালের তথ্য চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

#
news image

সোমবার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান এই আদেশ জারি করেন। এতে অনিবন্ধিত (লাইসেন্সবিহীন) বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের তালিকা ৭ কর্মদিবসের মধ্যে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সারা দেশে লাইসেন্স ও অনুমোদনহীন হাসপাতালের তালিকা এক মাসের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এসব প্রতিবেদন দিতে হবে। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লার বেঞ্চ এ আদেশ দেন।

স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, হাইকোর্টের এই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই আদেশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি খতনা করানোর সময় সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের ভুলে মারা যায় শিশু আয়ান। শিশুটির পরিবারের অভিযোগ, গত ৩১ ডিসেম্বর আয়ানকে ফুল অ্যানেস্থেশিয়া দিয়ে খতনা করায় অপারেশনের কয়েক ঘণ্টা পরও জ্ঞান না ফেরায় সেখান থেকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয় আয়ানকে। সেখানে ৭ দিন পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) লাইফ সাপোর্টে রাখার পর গত ৭ জানুয়ারি আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

পরে জানা যায়, বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালটির অনুমোদনই ছিল না। এর পরপরই অনুমোদনহীন হাসপাতাল–-ক্লিনিকের বিষয়টি আলোচনায় আসে এবং এরই পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দিয়েছেন।

নাগরিক ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২৪,  2:59 AM