শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

টানা ২দিন ধরে সিলেটে বাড়ছে শীতের প্রকোপ

#
news image

সিলেট জুড়ে টানা ২ দিন ধওে সিলেটে বাড়ছে শীতের প্রকোপ। সাথে বাড়ছে ঘন কুয়াশা হিমেল হাওয়া। বুধবার রাত থেকে শীতল বাতাস বইতে থাকায় শীত আরো বেশি অনুভূত হয়। শুক্রবার সকাল পর্যন্ত সিলেট অঞ্চলের মধ্যে সর্বনি তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। আরো দুই দিন শীত কিছুটা বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শীত বাড়ার সাথে সাথে গরম কাপড়ের দোকানে  ক্রেতাদের ভিড় করতে দেখা যায়। পৌষ-মাঘ দুই মাস নিয়ে শীতকাল হলেও প্রকৃতির পরিবর্তনের কারণে সিলেটসহ সারাদেশে মাঘ মাসেই শীত  বেশি অনুভূত হয়। বেশ কিছু দিন  থেকে শীত অনুভূত হলেও জানুয়ারি মাসের শুরু থেকেই শীতের প্রকোপ বাড়তে থাকে।

গতকাল সারা দিন হালকা কুয়াশা বিরাজ করে। রাতে হালকা হিমেল হাওয়া বইতে থাকায় শীত অনেক বেশি অনুভূত হয়। রাতে সিলেট শহরের তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। তাপমাত্রা হ্রাসের সাথে সাথে কুয়াশাও বাড়তে থাকে। সকালে স্কুল কলেজের শিক্ষার্থী ও চাকুরী জীবীদের রাস্তায় দেখা গেলেও রোদ উঠা পর্যন্ত মানুষের চলাচল সীমিত থাকে। হালকা গরম কাপড় পড়লেও গতকাল  থেকে অনেককেই ভারি গরম কাপড় পড়ে বেরিয়েছেন। শীতের তীব্রতা বাড়ায় গরম কাপড়ের দোকানে ভিড় বাড়তে দেখা গেছে সবশ্রেণির মানুষের। রাস্তার পাশে গরিব মানুষদের আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যায়।

এদিকে, শ্রীমঙ্গল থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, শ্রীমঙ্গলে ঘন কুয়াশার সাথে তাপমাত্রা হ্রাস  পেয়েছে। গতকাল সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকাল থেকেই সেখানে কুয়াশা ও শীত বাড়তে থাকে। রাতে প্রচন্ড কুয়াশায় কিছু দেখা যায় না। সকাল পর্যন্ত এই অবস্থা থাকে। কুয়াশার সাথে শীতের তীব্রতাও বাড়তে থাকে। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী ওমর তালুকদার জানান, সিলেটের তাপমাত্রা গতকাল কিছুটা হ্রাস পেয়েছে। আগামী দুইদিন শীত একটু বাড়বে। প্রকৃতিতে শীতের সাথে হালকা বাতাস থাকবে বলে জানান তিনি।

আবুল কাশেম রুমন, সিলেট

১২ জানুয়ারি, ২০২৪,  7:35 PM