শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ঝিনাইদহ শহরের ২ স্থানে ১৪৪ ধারা জারি প্রশাসনের

#
news image

ঝিনাইদহে নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকায় শহরের ২ টি স্থানে ১৪৪ ধারা জারি করেছে ঝিনাইদহ জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এসএম রফিকুল ইসলাম এ আদেশ জারী করেন। জারিকৃত আদেশে বলা হয়- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী ও একই সময় শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী আরেকটি জনসভার আয়োজন করেন।

এতে শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকা রয়েছে। তাই ওই দুটি স্থান ও এর পার্শবর্তী ৪০০ গজের মধ্যে সকল ধরনের সভা, সমাবেশ, মিটিং-মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই আদেশ বেলা ১২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়। আদেশ জারি করার পর ওইসব স্থান থেকে জনসভা মঞ্চের সকল সরঞ্জাম খুলে নেয় আয়োজকরা। ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এসএম রফিকুল ইমলাম বিষয়টি নিশ্চিত করেন। এব্যাপারে মন্তব্য করতে গিয়ে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদীর নির্বাচনী এজেন্ট তবিবুর রহমান লাবু জানান, তার প্রার্থীর ব্যাপক জনপ্রিয়তা দেখে ভীত হয়ে পড়েছেন নৗকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমি।

তাই তিনি ব্যাপক সমাসমাগম এড়াতে একই সময় নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী আরেকটি জনসভার আয়োজন করেন যা গণতান্ত্রিক চর্চার জন্য ক্ষতিকর। ঝিনাইদহে নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকায় শহরের ২ টি স্থানে ১৪৪ ধারা জারির পর ওইসব স্থান থেকে জনসভা মঞ্চের সকল সরঞ্জাম খুলে নেন আয়োজকরা।

দেলোয়ার কবীর, ঝিনাইদহ

০৪ জানুয়ারি, ২০২৪,  6:45 PM