শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বায়ুদূষণে শীর্ষ অবস্থানে ঢাকা

#
news image

শীতের শুরুতে নভেম্বরের শেষ দিকে বায়ুদূষণের মাত্রা কম থাকলেও, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এসে আবারও শীর্ষ অবস্থানে উঠে এসেছে ঢাকা। যুক্তরাষ্ট্রের বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউআই) মাত্রা অনুযায়ী ঢাকা শীর্ষ অবস্থানে। যার মাত্রা ২৬৬! মাত্রার দিক থেকে এটি খুবই অস্বাস্থ্যকর।

আজ বুধবার সকাল ১০টার কিছু পরে এই মাত্রা পাওয়া যায়।

মানের ফিক বিবেচনা করলে মাত্রা শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর ওপরে হলে তাকে দুর্যোগপূর্ণ পরিবেশ বলা হয়ে থাকে।

ঢাকার পরেই আজ দ্বিতীয় অবস্থানে আছে বসনিয়া হার্জেগোভিনার শহর সারাজেভো, যেখানে মাত্রা ২৪৭;
তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, মাত্রা ২২০; চতুর্থ অবস্থানে রয়েছে তুরস্কের ইস্তাম্বুল, যার মাত্রা ২১ এবং পঞ্চম অবস্থানে আছে ভারতের কলকাতা, যার মাত্রা ২০২।

এ বিষয়ে জানতে চাইলে বায়ুদূষণ বিশেষজ্ঞ স্টামফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, বায়ুদূষণের বর্তমান প্রধান কারণ হচ্ছে রাস্তা। কারণ রাস্তায় নানা সময়ে উন্নয়ন প্রকল্পের কাজ চলতেই থাকে। পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহন বাতাসে দূষণ ছড়ায়। শীত এলে এই দূষণের মাত্রা আরও বেড়ে যায়।

তিনি আরও বলেন, গত নভেম্বরে দূষণ কিছুটা কম হলেও ডিসেম্বরে এসে তা বেড়ে গেছে। শহরজুড়ে  এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। তারা কিছু এলাকায় পানিও ছিটাচ্ছে কিন্তু তা শুধু তাদের কাজের এলাকার আশপাশে। বাতাসের এই দূষণ যানবাহনের সঙ্গে আরও অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়।

পরামর্শ দিয়ে এই বায়ুদূষণ বিশেষজ্ঞ বলেন, আমাদের উচিত সারা শহরেই পানি ছেটানোর ব্যবস্থা করা। পাশাপাশি ফিটনেসবিহীন গাড়িগুলোর বিষয়ে আরও কঠোর হওয়া।

নাগরিক অনলাইন ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২৩,  9:20 PM