শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

এইচএসসির পুনঃনিরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

#
news image

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান।

তিনি জানান, এক মাসের মধ্যে এ ফল প্রকাশের নিয়ম রয়েছে। আগামী ২৬ ডিসেম্বর নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।

এর আগে, গত ২৭ নভেম্বর ফল নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হয়। মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে আবেদন করেছেন শিক্ষার্থীরা। এবার প্রতিটি বিষয় ও পত্রের জন্য ১৫০ টাকা ফি নেওয়া হয়েছে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয়) রয়েছে, সেসব বিষয়ের আবেদনে ৩০০ টাকা গুনতে হয়েছে শিক্ষার্থীদের।

জানা গেছে, চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল নিরীক্ষণের আবেদন বেড়েছে প্রায় তিন গুণ। শুধু ঢাকা শিক্ষা বোর্ডের প্রায় এক লাখ পরীক্ষার্থী দুই লাখ ৭১ হাজারের বেশি খাতা নিরীক্ষণের আবেদন করেছেন বলে জানা গেছে। বোর্ডটির পরীক্ষার্থী ছিল তিন লাখ ১৫ হাজার বেশি। গত বছর ৩১ হাজার পরীক্ষার্থী এক লাখ চার হাজারের বেশি খাতা নিরীক্ষণের আবেদন করে।

উল্লেখ্য, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন। এবার ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯২ হাজার ৫৯৫ জন।

নাগরিক ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২৩,  10:52 PM