শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হচ্ছে ই-সিগারেট

#
news image

অস্ট্রেলিয়া আগামী বছর থেকে ই-সিগারেটের আমদানি নিষিদ্ধ করছে দেশটির সরকার। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ই-সিগারেট নিষিদ্ধ হচ্ছে।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর: আল-জাজিরা  স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শুধু ই-সিগারেট আমদানি নয়, বরং এ-সংক্রান্ত কোনো উপকরণ উৎপাদন এমনকি প্রচারও নিষিদ্ধ করবে অস্ট্রেলীয় সরকার। ই-সিগারেট সেবন বন্ধে ২০২৪ সালে আইনও পাস করবে অস্ট্রেলীয় সরকার।

অস্ট্রেলীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দীর্ঘমেয়াদী ধূমপান ছাড়তে ই-সিগারেট সহায়ক হিসেবে প্রথম দিকে গণ্য করা হতো। ধূমপান ছাড়ার এটি হাতিয়ার হিসেবে তৈরি করা হয়েছিল। তবে এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। এমনকি এটি ‘বিনোদনমূলক পণ্য’ হিসাবে বিকশিত হয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার বলেন, ‘এটি বিনোদনমূলক পণ্য হিসেবে বিক্রি করা হয়নি। তবে এটিই হয়ে উঠেছে। বেশিরভাগ ই-সিগারেটে নিকোটিন থাকে এবং শিশুরা দিন দিন আসক্ত হয়ে উঠছে।’ অস্ট্রেলীয় সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৪-১৭ বছর বয়সী প্রতি সাত শিশুর একজন ই-সিগারেটে আসক্ত।

এ দিকে অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

নাগরিক অনলাইন ডেস্ক

২৮ নভেম্বর, ২০২৩,  11:05 PM