শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির আভাস

#
news image

দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এ অবস্থায় কক্সবাজার অঞ্চলের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর। এ সময় সারাদেশে দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া, পরবর্তী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিন-রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, আজ শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজার বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজ শুক্রবার খুলনা বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

আগামীকাল শনিবার বাকি দুই দিনের মতো সারাদেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এর আগে গত ১ নভেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুর ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

নাগরিক ডেস্ক

০৩ নভেম্বর, ২০২৩,  3:19 PM