শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

চতুর্থ গ্রেডে পদোন্নতি পেলেন ৬৯ চিকিৎসক

#
news image

বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত ৬৯ চিকিৎসককে চতুর্থ গ্রেডে পদায়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত রোববার মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতির কথা জানানো হয়।

এতে বলা হয়, চাকরি (বেতন ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদণ্ড৭ (২) বেতন স্কেল ২০১৫ এর স্পষ্টিকরণের বিষয়ে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় জারিকৃত ২১ সেপ্টেম্বর ২০১৬ তারিখে ০৭.০০.০০০০.১৬১.০০.০০২.১৬ (অংশ-১)-২৩২ সংখ্যক পরিপত্রের পেক্ষিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত ৬৯ চিকিৎসক কর্মকর্তাকে অনুকূলে উচ্চতর গ্রেড চতুর্থ মঞ্জুর করা হলো।

এতে আরও বলা হয়েছে, চিকিৎসকরা অর্থ বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ নির্দেশনা অনুযায়ী আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন। এ বিষয়ে ভবিষ্যতে উচ্চ আদালতে কোনো নেতিবাচক সিদ্ধান্ত হলে বা কোনো প্রকার অডিট আপত্তি কিংবা অর্থ বিভাগ কর্তৃক কোনো আদেশ আরোপিত হলে উচ্চতর স্কেল গ্রহণকারী সংশ্লিষ্ট কর্মকতারা অতিরিক্ত উত্তোলিত বা আহৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত প্রদানে বাধ্য থাকবেন।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও প্রশাসন বিভাগের পরিচালক, অধিদপ্তরের বিভাগীয় পরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়েছে।

নাগরিক প্রতিবেদক

১২ জুন, ২০২৩,  8:24 PM